সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা ১০ ম্যাচে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখলো রিয়াল মাদ্রিদ। রবিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত মাদ্রিদ ডার্বিতে আতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে লা লিগার শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করলো করিম বেনজেমার দল।
রিয়ালের হয়ে দুটি গোল করেছেন করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিও। আর দুটি গোলই এসিস্ট করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমে এই তরুণ দুর্দান্ত ফর্মে আছেন। তার সঙ্গে বেনজেমার জুটি যেন রিয়ালকে দিচ্ছে বাড়তি সুবিধা!
ম্যাচসেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র
ম্যাচের ১৬ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দলের দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন অ্যাসেনসিও।
চলতি মৌসুমে লা লিগায় ১৩ গোল নিয়ে শীর্ষ স্কোরার বেনজেমা। আর সব টুর্নামেন্ট মিলিয়ে তার গোল সংখ্যা ৩৬টি।



0 Comments