Header Ads Widget

Responsive Advertisement

বিমানবন্দরে অব্যবস্থাপনা, ভোগান্তি

 রাতে ফ্লাইট চলাচল বন্ধ রাখার প্রথম দিনেই বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখা গেছে। ফ্লাইট বিলম্বিত। ভোগান্তিতে যাত্রীরা।



সংস্কারকাজের জন্য রাতে আট ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধের প্রথম দিনেই গত বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খল অবস্থা দেখা গেছে। টার্মিনালের ভেতরে–বাইরে, এয়ারলাইনসের চেক–ইন কাউন্টার, ইমিগ্রেশন থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত সবখানেই ছিল বিশৃঙ্খলা, যাত্রীদের দীর্ঘ সারি। অনেক ফ্লাইট বিলম্বে ছেড়েছে। কিছু যাত্রী ফ্লাইট ধরতেও পারেননি বলে জানা গেছে।

কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত পৌনে দুইটা পর্যন্ত এই প্রতিবেদক বিমানবন্দর এলাকায় থেকে প্রস্তুতির ব্যাপক ঘাটতির কথা জেনেছেন। গতকালও বিভিন্ন বিমান সংস্থার কর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলে যাত্রীসেবার প্রতিটি ক্ষেত্রে অব্যবস্থাপনার কথা জানা গেছে।

Post a Comment

0 Comments