Header Ads Widget

Responsive Advertisement

আগুন লাগা আর কে টাওয়ারের সামনে পোড়া খেলনার স্তূপ

 

রাজধানীর বাংলামোটরে আগুন লাগা আর কে টাওয়ারের সামনে পুড়ে যাওয়া খেলনা সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এদিকে আগুন লাগার কারণ এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে আর কে টাওয়ারের ষষ্ঠ তলায় হাবিবা এন্টারপ্রাইজ নামে শিশুদের একটি খেলনার দোকানে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানটির অধিকাংশ পণ্য  পুড়ে যায়। এ সময় দোকানটির তিনজন কর্মচারী দগ্ধ হন। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের ধারণা- শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

রাত ৮টা পর সেখানে গিয়ে দেখা যায়- ভবনটির সামনে পুড়ে যাওয়া খেলনা সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। পুরো ভবন অন্ধকার। ভবনের বাইরে মানুষের ভিড়।

পুড়ে যাওয়া মালামাল পাহারা দিচ্ছিলেন জলিল নামে হাবিবা এন্টারপ্রাইজের একজন কর্মচারী। তিনি ইত্তেফাক অনলাইনকে বলেন, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি দোকানে ছিলাম না। আগুনের খবর পেয়ে দ্রুত আসি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান ইত্তেফাক অনলাইনকে বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হলো আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আর কে টাইয়ারপুড়ে যাওয়া খেলনা সামগ্রী।

এদিকে আগুনে দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে মামুন নামে একজনের শরীরের ৩৪ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের অবস্থা মোটামুটি ভালো রয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব।

Post a Comment

0 Comments